কাকতাড়ুয়া পাপেট থিয়েটার
"বিন্দু দিয়ে আঁকি শিরদাঁড়া"
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত পাপেট থিয়েটার দল। আমরা শিল্পের মাধ্যমে শিক্ষা ও বিনোদনকে একসূত্রে গেঁথে দিই।



আমাদের সম্পর্কে
বিন্দু দিয়ে আঁকি শিরদাঁড়া
২০১৯ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্বপ্নদ্রষ্টা শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। “বিন্দু দিয়ে আঁকি শিরদাঁড়া” — এই স্লোগানকে সামনে রেখে আমরা পাপেট শিল্পের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
গত ৭ বছরে আমরা শতাধিক স্টেজ শো, কর্পোরেট ইভেন্ট, স্কুল প্রদর্শনী এবং সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছি। বিশেষ করে শিশুদের জন্য আমাদের শিক্ষামূলক পাপেট শো এবং প্যালিয়েটিভ কেয়ার এর জন্য থেরাপিউটিক পাপেট্রি নিয়ে কাজ করছি আমরা গর্বের সাথে।
আমাদের প্রদর্শনী
হাতি রক্ষা পাপেট শো
জাবি ক্যাম্পাস
সুপ্রতিবেশী বাংলাদেশ
টাঙ্গাইল, ২০২৫
শিশুদের সাথে মুহূর্ত
স্কুল প্রদর্শনী
হিম উৎসব ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
স্টেজ প্রস্তুতি
ব্যাকস্টেজ মুহূর্ত
সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশেষ প্রদর্শনী
আমাদের কার্যক্রম
স্টেজ শো
বিভিন্ন অনুষ্ঠান, উৎসব এবং বিশেষ দিবসে আমরা মনোমুগ্ধকর পাপেট শো উপহার দিই। শিশু থেকে বড় সবার জন্য আমাদের রয়েছে বিশেষ প্রদর্শনী।
পাপেট মেকিং ওয়ার্কশপ
নিজের হাতে পাপেট বানানো শিখুন! আমাদের ওয়ার্কশপে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য রয়েছে সৃজনশীল শিক্ষার সুযোগ।
টিভির জন্য পাপেট্রি
টিভি চ্যানেল, বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য আমরা তৈরি করি উন্নতমানের পাপেট ভিডিও।
সচেতনতামূলক প্রদর্শনী
স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক বিষয় নিয়ে আমরা তৈরি করি শিক্ষামূলক পাপেট শো যা সহজেই মানুষের মনে দাগ কাটে।
মিডিয়ায় আমরা
"অমর একুশে বইমেলা বই, পাপেট শো আর বায়োস্কোপে মুগ্ধ শিশুরা..."
প্রথম আলো
"বইমেলার বিশেষ আকর্ষণ কাকতাড়ুয়ার পাপেট শো..."
বাংলা স্ট্রিম
"বইমেলা: বায়োস্কোপ আর পাপেট থিয়েটারে রঙিন হল শিশুপ্রহর..."
bdnews24.com
"‘পাপেট শো’তে প্রাণবন্ত দ্বিতীয় শিশুপ্রহর..."
বণিক বার্তাআপনার পরবর্তী ইভেন্টকে রঙিন করতে চান?
আমাদের সাথে কথা বলুন এবং একটি অনবদ্য পাপেট শো উপহার দিন আপনার দর্শকদের